প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মুখে যত কথাই বলুক, যথাসময়ে বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন। এই কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সরকারপ্রধান সরকার চালাবে আর নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করবে। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিন পার্বত্য আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মোশাররফ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটন খাত ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে এ দুটি খাতে বিপর্যয় নেমে আসায় শ্রীলঙ্কার এ পরিণতি হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি খাত, শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নির্ভরশীল। করোনার মাঝেও এ খাতগুলো সচল ছিল। এ ছাড়া বাংলাদেশে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলোতে বিনিয়োগ শেষ। এখন শুধু আয় আসবে। যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিএনপি পাকিস্তানের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা দল। এরা পাকিস্তানকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন অনেক এগিয়ে। বাংলাদেশের টাকার মান পাকিস্তানের রুপির মানের চেয়ে দ্বিগুণ। বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়া বিএনপির সহ্য হয় না।’
আওয়ামী লীগের দল গঠন নিয়ে হানিফ আরও বলেন, ‘যেসব নেতা পচা গন্ধ ছড়ায়, তাদের ত্যাগ করুন। যারা সুগন্ধি ছড়ায়, তাদের খুঁজে খুঁজে দল গঠন করে শক্তিশালী করুন।’
সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক দেন দলীয় নেতারা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫