জেলার নাম পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ জনতা ভারতের অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপে বিশ্বরূপুর বাড়িতে আগুন দিয়েছে। তবে মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর অন্ধ্র প্রদেশের অমলাপুরম শহরে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর কোনাসিমা জেলা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু এর প্রতিবাদ জানায় কোনাসিমা সাধনা সমিতি। এ নিয়ে প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার বিক্ষোভের আয়োজন করে সাধনা সমিতি।
এ সময় তারা নাম পরিবর্তনের বিরোধিতা করে ডিস্ট্রিক্ট কালেক্টর হিমাংশু শুকলার কাছে একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ এতে বাধা দিয়ে লাঠিপেটা করে। এতে সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় মন্ত্রীর বাড়ি ছাড়াও বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষোভকারীদের ছোড়া পাথরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তনেতি বনিতা বলেছেন, বি আর আম্বেদকরের নাম অন্তর্ভুক্ত করায় গর্বিত হওয়ার পরিবর্তে, সমাজ বিরোধী উপাদান সহিংসতা উসকে দিচ্ছে—এমনকি বেসরকারি স্কুল বাসেও আগুন দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘কিছু রাজনৈতিক দল অগ্নিসংযোগে প্ররোচনা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এ ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনব।’
গত ৪ এপ্রিল অন্ধ্র প্রদেশের পূর্বে অবস্থিত পূর্ব গোদাবরী জেলা থেকে আলাদা করে কোনাসিমা জেলাটি গঠন করা হয়। এরপর গত সপ্তাহে প্রদেশটির সরকার কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর কোনাসিমা করার জন্য প্রাথমিক একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে ওই জেলার জনসাধারণের কোনো আপত্তি আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম সাররায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, সম্পত্তি ভাঙচুর করে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। গত শুক্রবার এই হামলা ও ভাঙচুর হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় ইরান মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরান ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের...
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসব চলাকালে ভিড়ের ওপর গাড়ি উঠে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁর নামও প্রকাশ করা হয়নি।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁর পাশে রয়েছেন।
২ ঘণ্টা আগে