মাঙ্কিপক্স, করোনা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব। সুইজারল্যান্ডের জেনেভায় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বিষয়ে এক বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা বলেছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার বাইরের ১৫টি দেশে এ পর্যন্ত ছড়িয়েছে মাঙ্কিপক্স।
প্রসঙ্গত, মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার।
গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। যার শরীরে মাঙ্কিপক্স ধরা পড়ে, তিনি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন।
মাঙ্কিপক্স সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুসারে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির অসুস্থতা খুব বেশি মাত্রায় হয় না। বেশির ভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না। ব্যাপক মানুষের মাঝে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এ রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের।
এই সম্পর্কিত পড়ুন:

সিরিয়ার একটি গোপন স্থাপনায় সংরক্ষিত পারমাণবিক পদার্থ সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এসব পদার্থ ফিরিয়ে নেবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সমঝোতার পর...
৪৪ মিনিট আগে
ইরান হরমুজ প্রণালি খুলতে নারাজ, আর যুক্তরাষ্ট্রও নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ ও চাপের কৌশল থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত এখন এমন এক অচলাবস্থায় আটকে গেছে, যেখানে দুই পক্ষই নিজেদের শর্তকে যুদ্ধ অবসানের পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছে।
১ ঘণ্টা আগে
কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৯ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
১২ ঘণ্টা আগে