সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। শেষ ছয় ইনিংসের একটিতেও ফিফটির দেখা পাননি দেশের অন্যতম সেরা এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তবে মুশফিককে নিয়ে অবশ্য চিন্তিত নন মুমিনুল হক। আজ সংবাদ সম্মেলনেও টেস্ট অধিনায়ক জানালেন দ্রুতই রানে ফিরবেন মুশফিক।
২০১৭ সালের পর টেস্টে সেঞ্চুরি পাননি মুশফিক। সেবার ভারত সফরে সবশেষ সেঞ্চুরি করেছিলেন। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা এই ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। মুমিনুল অবশ্য আশা হারাচ্ছেন না, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোনো চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটার। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত রানে ফিরবে।’
অধিনায়কও মুমিনুলও ভুগছেন রান খরায়। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ রানের ইনিংস খেললেও এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে মুমিনুল অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে