
রাজধানীতে সার্বিক শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে যানজট নিরসনে জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর সব দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাপস এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়েছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই, দ্রুত এ সমস্যার সমাধান করতে। এ জন্য রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। শুধু খাবারের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া ওষুধের দোকানসহ জরুরি প্রয়োজনীয় সেবাগুলো সুবিধামতো সময় খোলা রাখতে পারা যাবে।’
মেয়র বলেন, ‘বিশ্বের অন্যান্য বড় শহরে দোকানপাট, শপিং মল একটি নির্দিষ্ট সময় অর্থাৎ রাত ৮টা থেকে ৯টার মধ্যেই তাদের কার্যক্রম শেষ করে। আমাদেরও ঢাকার শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ঢাকার ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার “আমার গ্রাম, আমার শহর” পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে আসবে।’
মেয়র আরও বলেন, ‘রাত ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি কার্যকর করতে পারলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারব। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। এখন দেখা যায়, অনেক ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন। বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।’
ডিএসসিসির মেয়র বলেন, ‘দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই দুর্নীতিমুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এই দুর্নীতিমুক্তির দিক থেকে ১ নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবায় রাখতে পারবে না।’
নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না উল্লেখ করে তাপস আরও বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেব। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে, সেগুলো আমাদের আওতায় আনব। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে—এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনব। এই বাজারগুলোকে নিবন্ধন দেব।’
জলাবদ্ধতার বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগত। কাজ করার ফলে, চলতি বছরে আধা ঘণ্টার মধ্যে পানিনিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি।’

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে