পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কবে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন।
নগর ভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আলোচনায় অবধারিতভাবে উঠে আসে ঢাকার যানজটের প্রসঙ্গ।
ইফতার মাহফিলে মেয়র তাপস বলেন, ‘যানজট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে ধীরে ধীরে ইনশা আল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের মো. শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৭ আসনের হাজী সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৬ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৭ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৭ ঘণ্টা আগে