ইউনিয়ন থেকে। আমরা এটাও জেনে এসেছি যে এই আমের ‘ইতিহাস’-এর গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষপ্রেমী মানুষ। শুরুতে এর নাম ছিল মালদিয়া। আমগাছটির নিচে তিনি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন। একদিন রাতে কে বা কারা ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চাইলে চাষি নফল উদ্দিন বলেন, ‘যে গাছের নিচের হাঁড়িটা মানুষ ভাঙছিল, সেই গাছেরই আম এগুলা।’ তখন থেকেই ওই গাছটির আম ‘হাঁড়িভাঙা আম’ নামে পরিচিতি পায়। বর্তমানে রংপুরের হাঁড়িভাঙা আমের মাতৃ গাছটির বয়স ৬৩ বছর। মা গাছটি এখনো খোড়াগাছের তেকানি গ্রামে রয়েছে। ওই এলাকায় বাণিজ্যিকভাবেই হাঁড়িভাঙা আমের চাষ বাড়ছে। স্বাদের কারণেই দেশে-বিদেশে আমটির চাহিদাও বাড়ছে।
মানুষের জানা এত দিনের এসব তথ্য অস্বীকার করে এখন নাকি জয়পুরহাটকে হাঁড়িভাঙার জন্মস্থান দাবি করে কোনো কোনো দপ্তরে আবেদন করা হয়েছে। এ নিয়ে ১৪ এপ্রিলের ‘আজকের পত্রিকা’য় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পরের দিনের আজকের পত্রিকায় হাঁড়িভাঙা আমের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি আদায় ও আমচাষিদের স্বার্থ সংরক্ষণের জন্য ‘হাঁড়িভাঙা আম পরিষদ’ গঠনের খবরও ছাপা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার ওই পরিষদের আহ্বায়ক।
প্রকাশিত খবর থেকে জানা যায়, রংপুরের ঐতিহ্যবাহী পণ্য হিসেবে হাঁড়িভাঙার জিআই স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। ওই বছর রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নথিপত্র পাঠানো হয় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে (ডিপিডিটি)। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে বাংলাদেশে ডিপিডিটি জিআই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। ২০১৮ সালের আগস্টে রংপুরের আমচাষিদের নিয়ে একটি শুনানিও করে ডিপিডিটি। কিন্তু পরবর্তী সময়ে জয়পুরহাট জেলাকে হাঁড়িভাঙার জন্মস্থান দাবি করায় এ নিয়ে সমস্যা তৈরি হয়।
কোনো বিষয় নিয়ে জটিলতা দেখা দিলে তা নিরসনের কিছু স্বীকৃত পদ্ধতি আছে। হাঁড়িভাঙা আমের জন্ম রংপুর, নাকি জয়পুরহাট–এটা তথ্য-প্রমাণসহ বিশ্বাসযোগ্য করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগগুলোর।
কোনো উটকো জটিলতার কারণে জিআই স্বীকৃতি ও সনদ দেওয়ার প্রক্রিয়া শ্লথ হওয়া কাম্য নয়। তবে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, হাঁড়িভাঙা আম রংপুরের ঐতিহ্য। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। বিশ্বব্যাপী জিআই পণ্যের আলাদা কদর থাকায় এ নিয়ে সব জটিলতার নিরসন হওয়াটা এই মুহূর্তে বেশি জরুরি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫