কৃষ্ণসাগরে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে বন্দরনগরী ওদেসায় গতকাল শনিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত মাসে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়ার পর আরও একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করল ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্নেক আইল্যান্ডে নোঙর করা একটি জাহাজে বের্যাক্টার ড্রোনের হামলা করা হয়েছে। এই দ্বীপের কাছে আগামী ৯ মে রুশ বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছে, স্নেক আইল্যান্ডে রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জাহাজে আগুন জ্বলার ছবিও দেখা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খুব শিগগির ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে খারকিভ শহরের বাইরে তাড়িয়ে দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।
এদিকে ইউক্রেনের স্থানীয় গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, গতকাল শনিবার সকালে ওদেশায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘ইউক্রেনের আরসিজ শহরে বিমান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা।’ তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সবচেয়ে উন্নত ট্যাংক ‘টি-৯০ এম’ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। চলমান যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে এবং রুশ বাহিনীকে পুনর্গঠন করতেও অনেক অর্থ ব্যয় করতে হবে।

দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
৩ ঘণ্টা আগে