কিছুদিন আগেও মেহজাবীনের জীবন ছিল অন্যরকম। তবে জোভান তার জীবনে আসার পর সব সমীকরণ কেমন করে যেন বদলে গেছে। বলা যায়, জোভানের প্রশ্রয়েই মেহজাবীন তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একমাত্র মেয়ে কঠিন অসুখের সাথে হাসিমুখে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। কাকতালীয়ভাবে সেই একই রোগ জোভানের শরীরেও ভর করেছে।
অবশ্যই এই অসুখই ওদের এক করে; জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসে। জোভানের প্রশ্রয় পেয়ে মেহজাবীন নতুন করে সব ভাবতে থাকে। যদিও প্রকৃতির চিত্রনাট্য ছিল ওদের ধারণারও বাইরে। এমন গল্প নিয়ে মেধাবী তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রশ্রয়’। রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকে শাহেদ আহমেদের চরিত্রে জোভান এবং আভা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
এছাড়াও মিলি বাশার, অবিদ রেহান ও মানতাহা অ্যামেলিয়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ঈদের দ্বিতীয় দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক ‘প্রশ্রয়’। চিত্রগ্রহণে রয়েছেন কামরুল ইসলাম শুভ। ‘অনেক আঁধার শেষে’ শিরোনামে একটি নতুন গানও তৈরি হয়েছে এ নাটকের জন্য। রবিউল ইসলাম জীবন-এর লেখা, কোনাল-এর গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
নির্মাতা সূত্রে জানা গেছে, আফরান নিশো ও অপূর্ব’র পাশাপাশি বরাবরই দর্শক চাহিদায় রয়েছে মেহজাবীন-জোভান জুটি। বেস্ট ফ্রেন্ড সিরিজে তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এছাড়া লাভ ভার্সেস ক্রাশ, ইউনিভার্সিটি, ফ্রেমে বন্দী ভালোবাসা, অক্সিজেন, পরিবার, তোমার জন্য মন, গল্পটি হতেও পারতো ভালোবাসার ইত্যাদি নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিলেন মেহজাবীন-জোভান জুটি। এবারের ঈদেও একাধিক নাটকে দেখা যাবে এই জুটিকে।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৫ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৮ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৮ ঘণ্টা আগে