সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা হস্তান্তরিত হতে যাচ্ছে শিগগিরই। টুইটার কেনার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ পাওয়ার পর নানা অনিশ্চয়তার কথা জানাচ্ছেন অনেকে। কেউ আবার টুইটার ছাড়বার ঘোষণাও দিচ্ছেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, টুইটার ছাড়ার হুমকি দিয়েছেন কিছু ব্যবহারকারী, এরই মধ্যে টুইটার ছেড়েছেন কেউ কেউ। ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল বলেন, মাস্ক দায়িত্ব নেওয়ার পর পরিবেশ কীভাবে পরিবর্তিত হবে এই আশঙ্কায় তিনি টুইটার ছেড়ে চলে যাচ্ছেন।
মাস্কের মালিকানায় টুইটারে ‘বিশৃঙ্খলা, বিদ্বেষ, অভিবাসী বিদ্বেষ এবং নারীবিদ্বেষ’ আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ‘দ্য গুড প্লেস’ অভিনেত্রী জামিলা। পোষা কুকুরের সঙ্গে নিজের কয়েকটি ছবি দিয়ে অনুসারীদের উদ্দেশে জামিলা লিখেছেন, ‘আমি চাই, এটাই যেন আমার শেষ টুইট হয়।’
এদিকে টুইটারের ১১ সদস্যের যে পরিচালনা পর্ষদের সঙ্গে মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তিতে সমঝোতায় এসেছেন, তাঁদের মধ্যে আছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসিও। মালিকানা মাস্কের হাতে যাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। ‘টুইটার কেউ একা চালাবে বা নিয়ন্ত্রণ করবে,’ এতে বিশ্বাস করেন না ডরসি। মাস্কের মালিকানায় যাওয়ার পর টুইটার ‘উন্মুক্ত-আলোচনায় সমর্থন দিয়ে যাবে’ বলেও মনে করেন তিনি।
অন্যদিকে ইলন মাস্কের আশা, তিনি মালিক হওয়ার পরও তাঁর সমালোচকেরা টুইটার প্ল্যাটফর্মেই থাকবেন। মাস্কের মতে, ‘এটাই বাক্স্বাধীনতার মানে’।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৬ হাজার কোটি ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস-এক্স এর মালিক তিনি।
ইলন মাস্ক সম্পর্কিত পড়ুন:

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
২১ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
১ দিন আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে