Ajker Patrika

হাজার কোটির দোরগোড়ায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪: ৪৩
হাজার কোটির দোরগোড়ায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

যত দিন যাচ্ছে, ততই যেন বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। রকি ভাই আর আধীরাতে মজেছে সিনেমাপ্রেমীরা। ছবিটি নিয়ে প্রথম থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সে হিসাবে চলতি সপ্তাহেই এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকের দাবি, খুব শিগগিরই এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকে ছুঁয়ে ফেলবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। 

ছবির সাফল্যের আনন্দে উদ্‌যাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক সবাই। সম্প্রতি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হম্বেল ফিল্মস’-এর টুইটার পেজে দুটি ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার সাফল্য উদ্‌যাপন করছেন কন্নড় সুপারস্টার যশ, পরিচালক প্রশান্ত নীল ও হম্বেল গ্রুপের প্রযোজক বিজয় কিরাগান্দুর। তাঁদের সামনের টেবিলে রাখা কেকে লেখা রয়েছে ‘কেজিএফ: চ্যাপটার টু’। 

সাফল্য উদ্‌যাপন করছেন অভিনেতা যশ, পরিচালক প্রশান্ত নীল ও প্রযোজক বিজয়১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। 

কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত