‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তির জন্য অধীর অপেক্ষায় ভক্তরা। আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে জোর প্রচারে নেমেছেন সংশ্লিষ্ট তারকারা। সবশেষ ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রচারের জন্য দিল্লিতে অবস্থান করছেন যশ, সঞ্জয় দত্ত, রাভিনা টেন্ডন ও শ্রীনিধি শেঠী।
দিল্লিতে প্রচারে আসার পর তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যাজুয়াল শার্ট-প্যান্টের সঙ্গে অ্যাংকেল বুটে বরাবরের মতো আকর্ষণীয় যশ। অন্যদিকে প্রিন্টেড পোশাক বেছে নিয়েছেন সঞ্জয় দত্ত, রাভিনা ও শ্রীনিধি।
দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছে। গত রোববার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন।
হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম মিলিয়ে মোট পাঁচটি ভাষায় প্রকাশ পাওয়া ট্রেলারটি এক দিনেই ভিউ ছাড়ায় ১০৯ মিলিয়ন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, মুক্তির পর বলিউড বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে