
রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে ধরে নিয়ে থানায় আটকে রাখার কঠোর সমালোচনা করেছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এই বিশিষ্ট নাগরিকেরা।
সেই সঙ্গে তাঁরা বলেছেন, এভাবে মতপ্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হোক। তেঁতুলতলা খেলার মাঠ আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তাঁর ছেলে প্রিয়াংশুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় বন্দী রাখার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও রোববার দিবাগত মধ্যরাতে জনমতের চাপে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
নাগরিকেরা বলেন, কিন্তু প্রশ্ন জাগে যে কেন কোনো প্রকার প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে সাথে সেই প্রতিবাদকারীকে এদেশে গ্রেপ্তার হতে হয়। এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, শতপথ শতমতের দেশ বাংলাদেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণের সংস্কৃতিতে বিশ্বাস করে।
পুলিশ সৈয়দা রত্না ও প্রিয়াংশুকে ‘খেলার মাঠের দাবি আদায়ের আন্দোলন থেকে সরে আসবে’ এরকম মুচলেকায় ন্যক্কারজনকভাবে স্বাক্ষর নিয়ে তাঁদের মুক্তি দিয়েছে উল্লেখ করে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তা প্রত্যাহারের দাবি জানাই। আমরা কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ হিসেবেই দেখতে চাই। কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোনো জায়গা খুঁজে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি। ঢাকা দক্ষিণের মেয়র পুলিশ প্রসাশনকে কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোথাও স্থান নির্ধারণের যে পরামর্শ দিয়েছেন তা আমরা সমর্থন করি।
বিবৃতিদাতারা হলেন— আব্দুল গাফ্ফার চৌধুরি, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ এবং হারুণ হাবীব।
এই সম্পর্কিত পড়ুন:

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে