রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেলে তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশে এই ঘোষণা দেন বক্তারা।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোন স্থাপনা হবে না। ঈদের বন্ধে মাঠটিকে যেন দেয়াল দিয়ে ঘেরাও করা না হয়। তেঁতুলতলা খেলার মাঠ, উন্মুক্ত স্থান। এটা রক্ষায় দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এটা প্রত্যাশা করি। এবারের ঈদের জামাত এলাকাবাসীকে নিয়ে আমরা তেঁতুলতলা মাঠে করবো। এই ব্যবস্থাপনা করার জন্য কলাবাগান থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই, এই আন্দোলন গড়ে তোলার জন্য। সরকার যখন থানা ভবন করার জন্য মাঠ দখল করতে এসেছেন, আপনারা সেটাকে না করেছেন। রত্না আপাকে আমি স্যালুট জানাই, ওনার ত্যাগের জন্য। তেঁতুলতলা মাঠ থানা করার মতো জায়গা না। এটা পুলিশ অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। অবকাঠামো নির্মাণ করার জন্য আনা রড সিমেন্ট আগামী কালকের মধ্যে পুলিশকে গুটিয়ে ফেলতে হবে। পুলিশ যদি না করে আমরা গুটিয়ে ফেলব।’
বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, আইনের কথা বলতে চায়, তাঁদের নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রত্না ও তাঁর সন্তানকে অযৌক্তিকভাবে আটক করা হয়েছে, মুচলেকা নেওয়া হয়েছে বেআইনিভাবে। খেলার মাঠ থাকবে। গতকালের (রোববার) ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জন্য আইনের পথ খোলা রয়েছে।’
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রমুখ।
সমাবেশের আয়োজক সংস্থা গুলো হচ্ছে এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রিন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
এই সম্পর্কিত পড়ুন:

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে