আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে স্টেশনের কাউন্টারে এবং অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। আজ আগামী ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ঢাকার পাঁচটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই যাত্রীর ঢল নেমেছে কমলাপুরে। যাত্রীরা কেউ ভোররাত বা কেউ তার আগে থেকেই স্টেশনে এসে বসে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের লাইন আরও দীর্ঘ হচ্ছে।
রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।
কমলাপুরে অগ্রিম টিকিট কাটতে আসা জানে আলম নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সাহরি খেয়েই কমলাপুরে চলে আসি। এসে দেখি তখনো অনেক মানুষ আগে থেকে লাইন দিয়ে আছে টিকিট কাটার জন্য। আমি ২৭ তারিখের টিকিট কাটার জন্য এসেছি। কিন্তু যে পরিমাণ মানুষ, টিকিট পাব কি না, সেটা বুঝতে পারছি না। এদিকে অনলাইনেও টিকিট শেষ।’
তবে এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি দেখাতে হচ্ছে। একজন যাত্রী চারজনের টিকিট কাটতে পারছেন।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিটের তুলনায় যাত্রী অনেক বেশি। সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। তা ছাড়া টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। তবে কষ্ট করে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারাই টিকিট পাবেন। আজ ২৭ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কাল ২৮ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে।’

কয়েকবার তারিখ পেছানোর পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলছে। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টই এর উদ্বোধন হচ্ছে। সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের এবারের বর্ষপূর্তির মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে অঙ্গীকার করা হয়েছিল।
১০ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর...
১২ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণবিহীন অপপ্রচার চলছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলছে, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অবশ্য পরে এক...
১২ ঘণ্টা আগে
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
১৩ ঘণ্টা আগে