
নরসিংদীর বেলাবতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় কাতরাচ্ছেন ধর্ষণের ফলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ভিখারি (৪০)। উপজেলার পাটুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ছয় মাস আগে ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের মৃত আকু মিয়ার ছেলে শাহাবদ্দীন (৫০) ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহাবদ্দীন ধর্ষণের দায় স্বীকার করেছেন এবং সুস্থ হলে ওই নারীকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে।
চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানান, প্রায় ছয় মাস আগে বেলাব বাজার হতে ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফিরছিলেন বিধবা ওই নারী। পথে একই গ্রামের মৃত আকু মিয়ার ছেলে শাহাবদ্দীন ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তাকে খুন করার হুমকি দেন। পরে আবারও দ্বিতীয় দফায় জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই নারী এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন স্থানে ইনফেকশনের কারণে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ঠাঁই হয়েছে তার। অতিরিক্ত শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে স্পষ্ট করে কথা বলতে পারছেন না। ১১ দিন ধরে অমানবিকভাবে একাকী হাসপাতালের বারান্দায় দিনরাত কাটছে তার। ধর্ষকের বিচার দাবি করলেও সুস্থ হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতি কর্তৃক ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে নীরব ভুক্তভোগী ওই নারী। উন্নত চিকিৎসা না করাতে পারলে তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাকিব নামের একজন কলেজ শিক্ষার্থী ওই নারীকে হাসপাতালে ভর্তি করলেও তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ও পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান। এ পর্যন্ত প্রায় ৭ হাজার টাকা তার চিকিৎসার কাজে ব্যয় করছেন বলে জানান ইউপি সদস্য দুলাল মিয়া। স্থানীয় প্রশাসনকে ঘটনাটি অবগত না করে ধর্ষিতা নারী সুস্থ হওয়ার পর ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য। এতে প্রকাশ্যেই চলাফেরা করছেন অভিযুক্ত ধর্ষক শাহাবদ্দীন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুবা পান্না বলেন, ‘পাঁচ মাসের গর্ভবর্তী হয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তার সেবা করার মতো কেউ নেই। এ কারণে হয়তো তার অবস্থা একটু খারাপ হচ্ছে।’
অভিযুক্ত শাহাবদ্দীন ধর্ষণের দায় স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি ধর্ষণ করেছি। চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী সুস্থ হলে আমি তাকে বিয়ে করব।’
পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফরানুল হক ভূইয়া জামান ও ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই লজ্জাজনক। আগে ধর্ষিতা সুস্থ হওয়ার পর আমরা সামাজিকভাবে ধর্ষক শাহাবদ্দীনের সঙ্গে ওই নারীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব।’
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার রায় বলেন, ‘ঘটনাটি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছি। আমার জানামতে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৭ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৭ ঘণ্টা আগে