তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থাকেন মুশফিক আর ফারহান। দুই বোনকে পড়াশুনা করান মুশফিক। একটা সময় ফারিণ প্রেমে পড়েন তাঁর গৃহশিক্ষকের। কিন্তু গরীব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণের প্রেমের প্রস্তাবে সায় দেয় না। কারণ সামাজিক বাস্তবতা।
এমনই এক শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এ নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ। আর ফারিণের বাবার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।
নির্মাতা মাহিন বলেন, ‘লাস্ট লাভ নাটকটির গল্পে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের বাস্তবতা। যে দেয়ালের কারণে দুটো প্রাণের মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না-পাওয়ার বেদনা বুকে চেপে।’
‘লাস্ট লাভ’ নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হবে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৭ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৭ ঘণ্টা আগে