রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ছয় সংবাদকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ শুরু হলে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হন। তখন ওই ছয় সংবাদকর্মী আহত হন।
আহতরা হলেন আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু, দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, মাই টিভির রিপোর্টার ড্যানি ড্রং, এসএ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরা পারসন কবির হোসেন, আরটিভির ক্যামেরা পারসন সুমন দে।
আহত আল আমিন রাজু বলেন, ‘একজনকে পেটানোর ভিডিও ধারণের সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে এসে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এরপর তাঁর মোবাইল ফোন নিচে পড়ে গেলে সেটি নিতে গেলে পেছন থেকে তাঁর পিঠের ওপর রামদার ওল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে ভিডিও ধারণের জন্য হুমকি দেওয়া হয়।’
এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে খাওয়ার বিল দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমাদের কয়েকজন জুনিয়র খাবার খেতে গেলে বিল বেশি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মারধর করেন ব্যবসায়ীরা। মারধরের কারণ জানতে গেলে ১০-১২ জন ছাত্রকে তাঁরা আটকে রাখেন। এটা নিয়েই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে আমাদের ওপর গুলি করেছে। আমাদের ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’
এরপর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক...
২৯ মিনিট আগে
নিজের ছেলে ও সভাপতির ভাগনাকে নিয়োগ দিতে জালিয়াতির মহোৎসবে মেতে উঠেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমান।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ম্যানেজিং কমিটি গঠনে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা জানেন না যে কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪০টি ইয়াবা বড়িসহ দশম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় আবু হুরায়রা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে।
২ ঘণ্টা আগে