বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সাংসদ ওবায়দুল কাদের এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার আ. লীগের দুই নেতাকে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হয়েছে।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট উপজেলা আ. লীগের সভাপতি নুরুল আমিন রুমি। এর আগে গতকাল রোববার রাতে উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
সভাপতি নুরুল আমিন রুমি বলেন, গত শুক্রবার কবিরহাট উপজেলার একটি ইফতার ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন ধানসিঁড়ি ইউনিয়ন আ. লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং চাপরাশিরহাট ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি। তাঁদের ওই বক্তব্য সংগঠন বিরোধী। যা নিয়ে পরবর্তীতে উপজেলা আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা আ. লীগের আলোচনা সভায় তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতি আরও বলেন, মন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী আবদুল মান্নান মুনাফ ও হানিফ বিএসসিকে জেলা আ. লীগের সম্মতিক্রমে লিখিতভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য জেলা আ. লীগের কাছে আবেদন করা হয়েছে।
কেনো তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা...
২২ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় জেলা তাঁতী দলের সহসম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া...
৩০ মিনিট আগে