প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। একই সঙ্গে তিনি তার ডেপুটি আলী মোহসেন আল-আহমারকে বরখাস্ত করেছেন। ৮ সদস্যের এই প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নেতৃত্ব দেবেন সাবেক মন্ত্রী রাশাদ আল-আলিমি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি এ ঘোষণা দেন।
প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দায়িত্ব পাওয়া আল-আলিমির সঙ্গে সৌদি আরব এবং ইয়েমেনের রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন, ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।’
মনসুর হাদি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সময়টিতে এই কাউন্সিল ইয়েমেনের রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় সামাল দেবে। গোটা ইয়েমেনে একটি যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য এবং চূড়ান্ত একটি রাজনৈতিক সমাধানের জন্য এই কাউন্সিল হুতিদের সঙ্গে আলোচনায়ও বসবে।’
প্রেসিডেন্ট হাদির এই ঘোষণার পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং আর্থিক সহায়তার ঘোষণা দেন। প্রিন্স মোহাম্মদ বিন সালমান আশা করেন, প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রতিষ্ঠা ইয়েমেনে নতুন অধ্যায় শুরুতে অবদান রাখবে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, ‘নেতৃত্ব পরিষদ গঠন ইয়েমেনকে যুদ্ধের অবস্থা থেকে শান্তি ও উন্নয়নের দিকে নিয়ে যাবে। ইয়েমেনের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি দেখতা চায় সৌদি।’
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের জন্য ৩০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। এই অর্থ ইয়েমেনের উন্নয়ন, ব্যাংকিং খাত এবং পেট্রোলিয়াম কেনার কাজে ব্যবহার করা হবে। ৩০০ কোটি ডলারের মধ্যে সৌদি আরব দেবে ২০০ কোটি ডলার আর সংযুক্ত আরব আমিরাত দেবে ১০০ কোটি ডলার।
এছাড়া ইয়েমেনের জনগণের দুর্ভোগ কমাতে এবং তাদের জীবনযাত্রা উন্নতির জন্য ২০২২ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবিক সহায়তার অংশ হিসেবে আরও ৩০০ মিলিয়ন ডলার দেওয়া হবে।
জর্ডান, আরব লীগ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। এছাড়া আরব বিশ্ব, মধ্যপ্রাচ্যের নেতারা ইয়েমেনের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনে সকল পক্ষের সম্মতিতে গত শনিবার থেকে দুই মাসের যুদ্ধ বিরতি শুরু হয়েছে। যুদ্ধ বিরতি শুরুর পাঁচদিন পরই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট হাদি।
আরও পড়ুন:

ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
১০ মিনিট আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট গঠিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা। স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোট কাজ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ ও প্রভাব মোকাবিলায়।
১ ঘণ্টা আগে
চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি করতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।
৩ ঘণ্টা আগে