রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল।
এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এ উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
২০ মিনিট আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৬ ঘণ্টা আগে