
সরকারের গৃহীত পদক্ষেপের কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। করোনাভাইরাসের কারণে এত দিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হতো। আজ প্রথম সরাসরি উত্তর দেন প্রধানমন্ত্রী।
ফখরুল ইমাম তাঁর প্রশ্নে বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সম্প্রতি দেশের দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে আনতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। দ্রব্যমূল্য বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। যেমন প্রতি টন গম যুদ্ধ শুরু হওয়ার আগে ছিল ২৯৫ পয়েন্ট ৮৩, এখন তা বেড়ে হয়েছে ৪৭৫ পয়েন্ট ৪৬। অর্থাৎ ৬০ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত সয়াবিন তেলে ২৬ দশমিক ৪১ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। পাম ওয়েল প্রতি টিন ৩৫ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চিনির দামও বৃদ্ধি পেয়েছে। শিপিং ব্যয়ও ১৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তার কিছুটা ঢেউ বাংলাদেশে লেগেছে।’
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান উপলক্ষে দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিম্ন আয়ের ১ কোটি মানুষের জন্য রমজানের আগে ও রমজানের মাঝামাঝিতে মোট দুবার টিসিবির পণ্যসামগ্রী বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত মানদণ্ডে পণ্যসামগ্রী বিক্রি করা হবে।’
তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় আগের মতো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।’
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতা, প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠক হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের কার্যক্রমের কারণে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করি রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।’

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
১ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
২ ঘণ্টা আগে