
আশুগঞ্জে জ্বরের সিরাপ সেবন করে মো. ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের বাবার নাম ইসমাইল হোসেনের।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। জ্বর না কমায় সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে প্যারাসিটামল সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথেই প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. মিজান বলেন, ‘শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে সিরাপের বোতল উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা ফার্মেসি দোকান বন্ধ পাওয়া গেছে। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক।’
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
৭ মিনিট আগে
খুলনা নগরীতে এক বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনসামগ্রী, বাজি, গরুসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা।
১০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে থানা-পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
১১ মিনিট আগে