
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশনার সেই নির্বাচন আয়োজন করবে। শেখ হাসিনার সরকার কমিশনকে সহযোগিতা করবে। আর বাংলাদেশের ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক ‘দাবানল’ পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আমরা লড়াই করতে চাই। বিএনপি-জামায়াত এই খুনির দল স্বাধীনতাবিরোধী শক্তি বাদ দিয়ে একটা মোর্চা হোক না। একটা সুন্দর শক্তিশালী মোর্চা হোক। আমরা চাই লড়াইয়ের মতো একটি নির্বাচন হোক, সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসুক। আমরা বিরোধী দলে যাই, আবার আমরা ক্ষমতায় আসি তারা বিরোধী দলে যাক। কোনো আপত্তি নাই।’
তিনি আরও বলেন, ‘সবাই দুটি বড় দলের ঐক্যের কথা বলে। আমি বিশ্বাস করি, কোনো অবস্থাতেই এই ঐক্য হতে পারে না। বিএনপির সঙ্গে কোনো দিনই আওয়ামী লীগের ঐক্য সম্ভব নয়। এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, এই ক্ষত কখনো শুকানোর নয়।’
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘ঐক্য হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে কোনো অসুবিধা নেই। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাই হওয়া উচিত।’
প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কবি নির্মলেন্দু গুণ প্রমুখ।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১৬ মিনিট আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে
পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ হয়।
২৮ মিনিট আগে