কিডনির বিভিন্ন সমস্যার মধ্যে কিছু যেমন প্রকট লক্ষণ নিয়ে হাজির হয়, তেমনি কিছু ক্ষতি করে যায় নীরবে। তেমনি একটি অসুখের নাম হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস হলো প্রস্রাব জমার কারণে কিডনি ফুলে যাওয়া বা বড় হয়ে যাওয়া। যখন কোনো বাধা বা ব্লকের কারণে প্রস্রাব কিডনি থেকে মূত্রাশয় দিয়ে বের হয়ে যেতে পারে না, তখন হাইড্রোনেফ্রোসিস নামের এই রোগ তৈরি হয়। এটি এক দিকের বা উভয় কিডনিতে ঘটতে পারে।
লক্ষণ
যেভাবে হাইড্রোনেফ্রোসিস হয়
ডায়াগনসিস
চিকিৎসা
হাইড্রোনেফ্রোসিস সাধারণত কিডনির অন্যান্য রোগ, যেমন কিডনিতে পাথর বা সংক্রমণের সমাধান করে চিকিৎসা করা হয়। কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়াই সমাধান করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের চিকিৎসা করা যেতে পারে। আবার কিডনির পাথর নিজে থেকে বের হয়ে যেতে পারে বা অপারেশন করতেও হতে পারে।
জটিল হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে মূত্রাশয় থেকে প্রস্রাব নিষ্কাশনের জন্য একটি ক্যাথেটার ব্যবহার করে বা কিডনি থেকে প্রস্রাব বের করার জন্য নেফ্রোস্টোমি নামক একটি বিশেষ টিউব ব্যবহার করে অতিরিক্ত প্রস্রাব অপসারণ করতে হতে পারে। একদম শেষ পর্যায়ে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। কিডনির স্থায়ী ক্ষতি এড়াতে চিকিৎসার মূল চাবিকাঠি হলো, যত তাড়াতাড়ি সম্ভব এটির সমাধান করা।
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
এই সম্পর্কিত আরও বিষয় জেনে নিন:

হলিউড তারকা জোডি ফস্টারের নামে নাম রাখা একটি বিশাল অজগর সাপ মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিশেষ পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার এই চার মিটার বা প্রায় ১৫ ফুট দীর্ঘ রেটিকুলেটেড পাইথনকে দেওয়া হয়েছে ইলেকট্রোকেমোথেরাপি।
১ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবাকে সরকার চ্যারিটি (দাতব্য কার্যক্রম) হিসেবে নয়, সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে। সাধারণ নাগরিকদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে...
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫০ জন।
১ দিন আগে