সেই আগের দিনে অনেকে ছোলা সেদ্ধ খেতেন। কেউ থানকুনিপাতা খেয়ে পরে জল বাতাসা খেতেন। উদ্দেশ্য সকালে পেট খালি না রাখা। সারা রাত উপোসের পর পেট খালি রাখা যাবে না। একটু স্মরণ করে দেখুন, মা-ঠাকুরমা কিংবা দাদিরা বলতেন, খালিমুখে ঘর থেকে বেরোবে না।
আজকাল অনেকে খান খালি পেটে পানি, কেউ লেবুজল, কেউ মেথি ভেজানো পানি। সকাল শুরু করতে কিছু না কিছু আমরা খাই-ই। সকালে পিৎজা, প্যাকেট করা খাবার বা প্যাকেটে ভরা ফলের রস খাওয়া ভালো নয়—এটা মনে রাখবেন। সকালে শর্করা কম খেয়ে প্রোটিন-জাতীয় খাবার খাওয়া ভালো। তাই খেতে পারেন লাল আটার রুটির সঙ্গে সবজি, ডিম, ফল, দুধ বা দই। কেক, মাফিন, পায়েস এসব নয়। খেতে পারেন স্প্রাউট সালাদ। অঙ্কুরিত ছোলা, সেদ্ধ ডিম আর সবজি দিয়ে এটি বানানো যায় সহজে। রুচি বদলাতে পেঁয়াজ, ক্যাপসিকাম আর ডিম দিয়ে মসলা অমলেট খুব ভালো ও পুষ্টিকর।

সকালবেলার ভালো নাশতা হতে পারে পোহা। পোহা মানে চিড়া। চিড়ার সঙ্গে বিভিন্ন মসলা, চিনাবাদাম এবং সবজি মিশিয়ে পোহা বানানো যায়। চিড়ায় প্রচুর আঁশ আছে এবং এটিতে ক্যালরি কম থাকে। একঘেয়েমির নাশতা থেকে রুচি বদলাতে এটি খেতে পারেন মাঝেমধ্যে। এ ছাড়া খেতে পারেন ডিমের পোঁচ, আটার রুটি আর ঘরে বানানো ফলের রস। দুধের সঙ্গে আটার রুটি আর কলা ফালি ফালি করে কেটেও একটা সুন্দর নাশতা খাওয়া যায় সকালবেলা।
আমি নাশতা করি আটার রুটি, ডিম সেদ্ধ আর ভাজি মিক্সড ভেজ দিয়ে। এরপর লাল চা। আমার খুব পছন্দ তিন কোনা পরোটা। তার সঙ্গে সাদা আলুর তরকারি পাঁচফোড়ন দিয়ে দারুণ। কিন্তু খাই কালেভদ্রে। মটরশুঁটির কচুরিও নাশতা হিসেবে দারুণ। অনেকে পান্তা ভাতের সঙ্গে খান ডিম, সকালবেলা। দুধ, চিড়া, কলা, দুধ, মুড়িও নাশতা হিসেবে ভালো। এর সঙ্গে একটুখানি মুড়কিও মেশানো যায়। আর দুধের বদলে দই। একটুখানি ঝোলাগুড়। উত্তরবঙ্গে এটি জলপান নামে পরিচিত। নাশতায় অনেকের থাকে শুধু মুড়ি। সঙ্গে মৌসুমি ফল, যেমন আম বা কাঁঠাল। চিড়ার সঙ্গেও আম-কাঁঠাল খাওয়া যায়। সেটা খেতেও দারুণ।
আমার মনে আছে, আমি যখন কিশোর, নাশতা খেয়েছিলাম জগন্নাথ হলে। এসেছিলাম এক আত্মীয়ের সঙ্গে। সকালে পঙ্ক্তিতে সবাই বসল। এরপর ঠাকুর এলেন। তিনি প্রথমে থালায় দিলেন ভাত, এরপর ডাল আর আলুভাজা। কী অপূর্ব সেই স্বাদ, এখনো মুখে লেগে আছে।
এখন সবার জন্য সহজে ভালো নাশতা আটার রুটি, সবজি বা ভাজি, ফল আর ডিম সেদ্ধ। পরে দই বা দুধ।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১০ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
১২ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১ দিন আগে