মানুষের শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে কিডনি বা বৃক্ক অন্যতম। সুস্থ-স্বাভাবিক মানুষের শরীরে দুটি কর্মক্ষম কিডনি থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও লবণ আহরণ করা, দূষিত ও বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া, প্রয়োজনীয় হরমোন নিঃসরণ কিংবা শরীরে অম্ল-ক্ষারের সমতা বজায় রাখা–সব ক্ষেত্রেই কিডনির ভূমিকা অনস্বীকার্য। তাই সুস্থ-সুন্দর জীবনের জন্য কিডনি ভালো রাখার বিকল্প নেই।
যা করবেন
দৈনিক পানি পানের পরিমাণ
সুস্থ জীবনযাপনের জন্য ছয়টি অত্যাবশ্যকীয় উপাদানের অন্যতম হচ্ছে পানি। প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন সবার। দৈনিক পানি পানের কোনো নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত নয়। সাধারণত দৈনিক ৮ থেকে ১২ গ্লাস পানি পান প্রয়োজন। তবে সেটা কমবেশি হতে পারে। একজন মানুষের নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় পানির পরিমাণ নির্ধারণ হয় তাঁর শারীরিক ওজন, দৈনিক কাজের ধরন ও পরিমাণ, আবহাওয়া ও তাপমাত্রার ওপর। একজন অফিসকর্মীর দৈনিক যে পরিণাম পানি পানের প্রয়োজন, একজন শ্রমজীবী মানুষের দৈনিক পানি পানের চাহিদা তার চেয়ে বেশি হবে। মনে রাখতে হবে, প্রস্রাব, ঘাম, মলত্যাগ এমনকি শ্বাস-প্রশ্বাসের সঙ্গেও আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। সহজ করে বলা যায়, যতটুকু পানি পান করলে দিনে দুই-তিনবার ঈষৎ হলুদ রঙের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব হবে, সেটাই দৈনিক পানি পানের যথার্থ পরিমাণ।
পানি পানে যা হয়
লেখক: নেফ্রলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।
২ দিন আগে
আমাদের শরীরের বিপাক ক্রিয়া, পুষ্টি সঞ্চয়, রক্ত পরিশোধন ও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার মতো অনেক অত্যাবশ্যকীয় কাজ করে লিভার বা যকৃৎ। গুরুত্বপূর্ণ এই অঙ্গের নীরব ঘাতক হেপাটাইটিস। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের অজান্তে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেঁচে আছেন এবং লিভার...
২ দিন আগে
খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
২ দিন আগে