উপকরণ
৪ কাপ পানি, ১টি স্টার মসলা, ১২টি লবঙ্গ, ১০টি এলাচি, ১ চিমটি লবণ, ৬ চা-চামচ গ্রিন-টি, ১ কাপ বরফ-ঠান্ডা পানি, ২ কাপ তরল দুধ, স্বাদমতো চিনি, পছন্দমতো কাঠ ও পেস্তাবাদাম।
প্রণালি
একটি পাত্রে ৪ কাপ পানি, স্টার, লবঙ্গ, এলাচি, গ্রিন-টি, লবণ দিয়ে জ্বাল দিতে হবে। পানি ফুটে উঠলে অল্প বা মাঝারি আঁচে জ্বাল কমিয়ে রাখতে হবে ২৫ মিনিটের জন্য। এরপর চুলা বন্ধ করে বরফ-ঠান্ডা পানি যোগ করতে হবে। এরপর ৭-৮ মিনিট নাড়াচাড়া করে নিন। তারপর জ্বাল দেওয়া এই লিকার ছেঁকে একপাশ করে রাখুন। এবার ২ কাপ দুধে চিনি দিয়ে জ্বাল দিন। এক-চতুর্থাংশ লিকার দুধে ঢেলে দিন। সঙ্গে বাদাম মিশিয়ে হালকা জ্বাল দিন। নামিয়ে কাপে ঢেলে নিন। চাইলে চায়ে মালাইও মিশিয়ে নিতে পারেন। বাকি থেকে যাওয়া লিকার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সপ্তাহখানেকের মতো।
লেখা ও ছবি: সৈয়দা সাদিয়া শাহরীন

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫