লিভারের রোগগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। বেশির ভাগ ক্ষেত্রে রোগ বেড়ে গেলে তার লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়। লিভারে প্রদাহ হলে লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস। তাই এটি ক্ষতিগ্রস্ত হলে শরীরের শক্তি কমে যায়, মানুষ অল্পতেই দুর্বল ও হাঁপিয়ে ওঠে, আগের মতো সাধারণ কাজ করতে পারে না, ক্ষুধামান্দ্য শুরু হয় ও ওজন কমে যায়। পরের ধাপে লিভার আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং শরীরে জন্ডিস দেখা দেবে। একপর্যায়ে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হলে শরীর হলুদ হয়ে যাবে এবং হাত-পায়ে পানি আসবে। রক্ত বমি হলে মনে করা হয় সেটি লিভার সিরোসিসের লক্ষণ। এরপর সতর্ক না হলে এবং চিকিৎসা না করালে লিভার ক্যানসার হতে পারে। তাই লিভারের রোগের লক্ষণ জানা থাকা খুবই জরুরি।
নিশ্বাসে দুর্গন্ধ
অনেক সময় মুখের স্বাস্থ্য ভালো থাকার পরও যদি আপনার নিশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় তাহলে মনে করতে হবে আপনার লিভারের কোনো সমস্যা আছে।
অ্যালার্জিজনিত উপসর্গ
লিভার ভালো থাকলে যেসব অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে ধ্বংস করে। কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে গেলে দেহ অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে জমা করতে থাকে। এর প্রতিক্রিয়ায় আবার দেহ হিস্টামিন উৎপাদন করতে থাকে। অতিরিক্ত হিস্টামিন উৎপাদন হলে আবার চুলকানি, ঝিমুনি এবং মাথাব্যথা হতে পারে।
অবসাদ বা ক্লান্তি লেগে থাকা
দেহে টক্সিন জমা হলে মাংসপেশির টিস্যুর বিপাকীয় প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। এ থেকে ব্যথা, শারীরিক অবসাদ ও মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।
অতিরিক্ত ঘাম বের হওয়া
বেশি বেশি কাজ করার কারণে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সেটি উত্তপ্ত হয়ে ওঠে। তখন লিভার দেহের অন্যান্য অঙ্গেও তাপ ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম বের করার মাধ্যমে লিভার নিজেকে ঠান্ডা করে।
ব্রণ বা র্যাশ দেখা দেওয়া
লিভারে জমা হওয়া টক্সিন দেহে হরমোনের ভারসাম্য নষ্ট করতে শুরু করে। এ থেকে ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে।
এর বাইরে লিভারে চর্বি বেশি জমা হলে ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথম দিকে পেটের ডান দিকে ওপরে যে ফ্যাটি লিভার থাকে, সে অংশে একটু একটু ব্যথা হয় ও পেটটা একটু ভারী ভারী লাগে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখা যায়, প্রথমে শুধু লিভারে চর্বি জমা থাকে। পরে বেশি চর্বি জমার ফলে লিভারে প্রদাহ দেখা দেয়।
লেখক: অধ্যাপক ও ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পরামর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে ১০ জুলাই সন্ধ্যায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশ নেন। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে...
৪ ঘণ্টা আগে
শিশু এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য ফল শুধু ভিটামিনই সরবরাহ করে না; অল্প বয়স থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে সাহায্য করে। শিক্ষার্থীদের কাছেও মিষ্টির পরিবর্তে ফল স্বাস্থ্যকর নাশতা হতে পারে। এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে খাওয়ার সঠিক উপায় জেনে রাখা জরুরি। অনেকে ফলের পুষ্টিগুণ তাদের পরিপাকতন্ত্র
১২ ঘণ্টা আগে
আমরা অতিরিক্ত স্ক্রিন টাইম নিয়ে দুশ্চিন্তা করি। সে ক্ষেত্রে মনোযোগ থাকে মূলত মানসিক স্বাস্থ্যের ওপর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হাতের স্মার্টফোন কিংবা কবজির স্মার্টওয়াচ আপনার শরীরের ওপর কী ধরনের স্থায়ী প্রভাব ফেলছে? গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, টাইপ করা
১৩ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার প্রবণতা কিংবা মনোযোগের অভাব আধুনিক জীবনের একটি বড় সমস্যা। তবে কৃত্রিম কোনো ওষুধ ছাড়াই শুধু দৈনন্দিন জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনেই স্মৃতিশক্তি প্রখর করা সম্ভব। সচেতনভাবে এই অভ্যাসগুলো প্রতিদিনের রুটিনে জড়িয়ে নিলে দীর্ঘকাল ধরে মস্তিষ্কের তীক্ষ্ণতা বজায় রাখা সম্ভব।
১৪ ঘণ্টা আগে