ঘৃতকুমারী বা অ্যালোভেরা সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। এর সবুজ পাতার ভেতরে যে স্বচ্ছ রঙের পিচ্ছিল পদার্থ থাকে, তা ঘৃতকুমারী জেল নামে পরিচিত। এই জেল ব্যবহারে ত্বক হয় নিখুঁত, মসৃণ ও সুন্দর।
ঘৃতকুমারীর ফেসপ্যাক
ঘৃতকুমারী ও গোলাপজল
এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেল ও এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে তৈরি করা যাবে ফেসপ্যাক। প্রথমে ঘৃতকুমারীর জেলের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অথবা এই পেস্ট দিয়ে দুই থেকে তিন মিনিট পুরো মুখে ম্যাসাজ করুন। প্রতি সপ্তাহে দুই-তিনবার এই প্যাক মুখে লাগালে ভালো ফল পাবেন। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ, ব্রণ, রোদে পোড়া কালো দাগ ইত্যাদি খুব সহজে দূর হবে। শুষ্ক ত্বক, সাধারণ ত্বক, তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাক ব্যবহার করা যাবে।
মুলতানি মাটি ও ঘৃতকুমারী
ফেসপ্যাক তৈরির জন্য এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা-চামচ ঘৃতকুমারীর জেল, গোলাপজল অথবা ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।
ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বক ভালো রাখে এই প্যাক।
ঘৃতকুমারী ও হলুদ
এ প্যাক বানানোর জন্য এক চিমটি হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেল, এক চা-চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্ট মুখে, গলায় ও ঘাড়ে লাগান।
২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ঘৃতকুমারী ও হলুদের ফেসপ্যাক লাগালে উপকার পাবেন।
নারী-পুরুষ উভয়ে এই প্যাক লাগাতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এই প্যাক ব্যবহারে ত্বকের ব্রণ, ক্ষত দূর হবে। সব ধরনের ত্বকে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারবেন।
কলা ও ঘৃতকুমারী
এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেল এবং তিন থেকে চার পিস কলার টুকরো ভালোভাবে মিশিয়ে এই প্যাক তৈরি করা যায়। প্যাক তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে পুরো ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।
এই প্যাক ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। অতিরিক্ত শুষ্ক ত্বক এই প্যাক ব্যবহারে স্বাভাবিক হয়। এটি ত্বক টানটান করতে সহায়তা করে।
দই ও ঘৃতকুমারী
দুই চা-চামচ ঘৃতকুমারীর জেল, এক চা-চামচ দই, এক চা-চামচ মধু অথবা লেবুর রস ব্লেন্ড করে এই প্যাক বানানো যায়। স্বাভাবিক ত্বকের জন্য মধু এবং তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস ব্যবহার করুন। এই প্যাক ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করলে উপকার পাবেন। এই প্যাক শুষ্ক, সাধারণ ও তৈলাক্ত ত্বকে ব্যবহার করা যাবে।
সাবধানতা
ঘৃতকুমারীর প্যাক ব্যবহার করে যদি ত্বক জ্বালা করে, র্যাশ ওঠে, তাহলে এই প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ঘৃতকুমারীর জেলের উপকারিতা
সূত্র: হেলথলাইন, বি বিউটিফুল, স্টাইলক্রেজ

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১০ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
১২ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১ দিন আগে