‘অতি দ্রুত’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ চেয়ে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সমস্ত ইউরোপের সঙ্গে একত্র হওয়া এবং সবার সঙ্গে সমানতালে এগিয়ে চলা পদক্ষেপে থাকা।’
ইইউয়ের সদস্য পদ প্রাপ্তিকে তিনি ন্যায্য ও সম্ভব বলে উল্লেখ করে বলেন, ‘আমি নিশ্চিত যে এটি ন্যায্য। আমি নিশ্চিত যে এটি সম্ভব।’
রুশ সেনাবাহিনী ইউক্রেন আক্রমণের পঞ্চম দিনে দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধ অবসানে লক্ষ্যে আলোচনা শুরু করেছে। বেলারুশের সীমান্তবর্তী একটি এলাকায় এই আলোচনা শুরু হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে স্থানটির নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনেক নাটকীয়তার পর অবশেষে আলোচনার টেবিলে বসলেও শান্তি আলোচনা শুরুর আগে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বাসভবন থেকে এ দাবি জানানো হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। এরই মধ্যে সাময়িকভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক সপ্তাহ ধরে চলমান কারফিউ আজ তুলে নেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য সবকিছু খোলা থাকবে। রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে।
কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ তুলে নেওয়া হলেও একেবারে প্রয়োজন না হলে কিয়েভের বাসিন্দারা যেন ঘরবাড়ি বা আশ্রয় কেন্দ্রের বাইরে না যায়।
রুশ সেনাবাহিনী বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের বেসামরিক নাগরিকেরা চাইলে নির্ভয়ে কিয়েভ ত্যাগ করতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংঘাতের অবসান নিয়ে দুপক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, সামরিকভাবে ইরান পরাজিত হয়েছে এবং তাদের প্রতিরক্ষাশিল্প, নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ফলে চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হরমুজ বর্তমানে উন্মুক্ত। অন্যদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি এখনো পুরোপুরি খোলেনি এবং আগামীকাল বৃহস্পতিবার বা আগামী শুক্রবার নাগাদ ‘সীমিত ও নিয়ন্ত্রিত’ আকারে খুলে দেওয়া হতে পারে।
১ ঘণ্টা আগে
ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের নেতারা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এই যুদ্ধবিরতিকে দীর্ঘ করা এবং সংকট সমাধানে চূড়ান্ত চুক্তির আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
যদিও ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখনো বহাল রয়েছে, তবু ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেছেন, সেখানে ‘শাসন পরিবর্তন’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
২ ঘণ্টা আগে