
সুরঞ্জিত সেনগুপ্ত হাস্যরসের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিয়েছেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি এত দ্রুত চলে যাবেন, এমনটা কেউ আশা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। তাঁর বক্তব্যে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটকালীন বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এসেছে। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি রাজনৈতিক ছোট কর্মীদের থেকে শুরু করে এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন।
শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রসঙ্গে টেনে পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষি থেকে শুরু করে সর্বস্তরে তার হাতের ছোঁয়া আছে। নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই সময় অনেকেই হেসেছিলেন। আজকে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সেসব বিষয়ে রুখে দাঁড়াতে হবে।’
বর্তমানে নির্বাচনী সার্চ কমিটি প্রসঙ্গে পল্টু বলেন, ‘আপনারা নতুন নির্বাচন কমিশন চেয়েছিলেন। সেটার জন্য সার্চ কমিটি করা হয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই।’
অনুষ্ঠানের শুরুতে সেনগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ উদ্যাপন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ওই সাতজনের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার আসামিদের জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়।
২২ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসাশিক্ষকদের শিগগির বদলি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের কার্যক্রমও শুরু হবে।
২৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় সৌরভ হালদার (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, বিষাক্ত কোনো দ্রব্য...
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরের এক নারী প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অভিযুক্ত দুজনের নাম জানা গেছে। ভুক্তভোগীর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে...
১ ঘণ্টা আগে