কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা আগামী কুড়ি বছরের মধ্যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দেবে। ধারণা করা হচ্ছে, ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে।
পৃথিবীর অনেক দেশেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। বার্ধক্যজনিত নানা রোগও বাড়ছে। এসব রোগ শনাক্তকরণ, চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে।
ইদানীং আলঝেইমার নিয়ে দুর্দান্ত সব গবেষণা প্রকাশিত হচ্ছে। এসব গবেষণা তথ্য জানাচ্ছে যে, এসব রোগ সম্পর্কে নির্ভুল ভবিষ্যদ্বাণী করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
গবেষণা বলছে, বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য ২০২০ সাল একটি যুগান্তকারী দশক হিসেবে চিহ্নিত হবে। এরই মধ্যে হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল একটি যুগান্তকারী কাজ করেছে। তারা আলঝেইমারের ওষুধ আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পদ্ধতি আবিষ্কার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আলঝেইমারের সবচেয়ে বড় কারণ ডিমেনশিয়া। অন্তত ৭০ শতাংশ ডিমেনশিয়ার রোগী শেষ পর্যন্ত আলঝেইমারে আক্রান্ত হয়। সারা পৃথিবীতে ২৪ মিলিয়ন মানুষ আলঝেইমারে আক্রান্ত এবং এই সংখ্যা প্রতি ২০ বছরে দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সার্কাডিয়ান রাইম (শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তনের ২৪ ঘণ্টার চক্র) ও আলঝেইমারের মধ্যে এক ধরনের যোগসূত্র রয়েছে। এটি বোঝা যায় রোগীর ঘুমের তথ্য বিশ্লেষণের মাধ্যমে। বিজ্ঞানীরা রোগপ্রতিরোধী কোষের সার্কাডিয়ান রাইম বিশ্লেষণ করে তাদের নিয়ন্ত্রণ করার আণবিক ‘টাইমার’ খুঁজে বের করেছেন। সার্কাডিয়ান রাইম ও আলঝেইমারের সঙ্গে সম্পৃক্ত প্রোটিন তৈরি করতে দেয় না—এমন একটি পথও তাঁরা আবিষ্কার করেছেন এই টাইমারের মাধ্যমে।
তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আগে থেকেই আলঝেইমারের সংকেত দেবে? কয়েকটি উপায় আছে—ঘুমের ধরন বিশ্লেষণ করে, দাঁতের মাড়ির রোগ দেখে, মুখে উচ্চারিত শব্দ বাছাইয়ের মাধ্যমে এবং অ্যামাইলেয়েড প্ল্যাকার্স বিশ্লেষণের মাধ্যমে।
ভবিষ্যতে অটিজমের চিকিৎসার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হবে। বলার অপেক্ষা রাখে না যে, ওষুধ আবিষ্কার ও রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে।
নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সেসকো এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের গবেষকেরা এমন একটি কৌশল আবিষ্কার করেছেন, যা স্বয়ংক্রিয়ভাবে প্ল্যাকার্সের পদ্ধতি পরিমাপ করতে পারে এবং তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যও শনাক্ত করতে পারে। পদ্ধতিটি অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক।
এদিকে স্নায়ুবিজ্ঞান, অন্ত্রের স্বাস্থ্য, ঘুমজনিত সমস্যা এবং ভাষা বিজ্ঞানের গবেষণায় ব্যাপক অগ্রগতি হয়েছে। এসব অগ্রগতির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান আছে।
আলঝেইমার রোগ নির্ণয় করা অত্যন্ত কঠিন। চিকিৎসকেরা নিজেদের সাধারণ জ্ঞান, মস্তিষ্কের ইমেজিং এবং রোগীর আচরণ পর্যবেক্ষণ করে আলঝেইমার শনাক্ত করেন, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তবে ২০২৭ সালের মধ্যে এই রোগ শনাক্তকরণে বিরাট পরিবর্তন আসবে। কৃত্রিম বুদ্ধমত্তা ব্যবহার করে ৭০ শতাংশ নির্ভুলভাবে আলঝেইমারের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
সূত্র: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুকে হামজনিত হিসেবে নিশ্চিত করা হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়
১ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইন্ট্রা-ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন) করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটে গত ২৯ জুন জটিল এই চিকিৎসাপদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়।
২১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬১ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও নয়জন নারী।
২ দিন আগে
এক মাসের বেশি সময় ধরে দেশে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় জোরেশোরে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ। বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী।
৩ দিন আগে