প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জের কাছে একটি মার্কিন সাবমেরিনকে ধাওয়া দিয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। এতে মার্কিন সাবমেরিনটি ওই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়। ইউক্রেন ইস্যুতে চলা উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার মস্কো এই খবর জানিয়েছে।
তবে এমন খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিত সামরিক মহড়ার সময় মার্শাল শাপোশনিকভ যুদ্ধজাহাজটি উত্তর প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন শনাক্ত করে।
ঘটনার বিস্তারিত না জানিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার যুদ্ধজাহাজের ক্রুরা উপযুক্ত উপায় ব্যবহার করে মার্কিন সাবমেরিনকে ধাওয়া দিলে সেটি দ্রুত সেখান থেকে চলে যায়।
এই ঘটনায় মস্কোর মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাকে তলব করা হয়েছে।
একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সীমান্তে লঙ্ঘন করে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন প্রবেশের ঘটনায় মস্কোতে মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তলব করা হয়েছে।
এদিকে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, তাদের আঞ্চলিক জলসীমায় আমাদের অভিযানের কোনো সত্যতা নেই।
মার্কিন ইন্দো-প্যাসিফিক অঞ্চল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন কাইল রেইনস জানান, তিনি মার্কিন সাবমেরিনের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মন্তব্য করবেন না।
তবে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক জলসীমার সব জায়গায় নিরাপদভাবে কাজ করি।
কুরিল দ্বীপপুঞ্জ জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি রাশিয়ার দখলে রয়েছে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে