ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে মার্কিন এবং রুশ প্রতিনিধিরা।
এতে ইউক্রেন ইস্যুতে দুই দেশ এবং ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জটিলতার দিকে যাচ্ছে। ইউক্রেন হামলার শঙ্কা না কমে বরং হুমকি বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি করেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যে পরিমাণ সেনা জড়ো করেছে তা কয়েক দশকের মধ্যে ইউরোপে আর দেখা যায়নি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রুশ দূত অভিযোগ করেন, সৈন্য সমাবেশের বিষয়টি যুক্তরাষ্ট্র অতিরঞ্জিত করে প্রকাশ করছে এবং রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য।
রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেন, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে এমন কোনো প্রমাণ কারও কাছে নেই। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টিও জাতিসংঘের মাধ্যমে নিশ্চিত করা হয়নি। রাশিয়া নিজের ভূখণ্ডের মধ্যে প্রায়ই সেনা সমাবেশ করে থাকে এবং এ বিষয়ে ওয়াশিংটনের মাথা ঘামানোর কিছু নেই। বাইডেন প্রশাসনের বক্তব্য, বিবৃতি ও প্ররোচনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, চলমান সংকটের কূটনৈতিক সমাধান আছে বলে সব সময় বিশ্বাস করে ওয়াশিংটন। তবে রাশিয়া যদি ইউক্রেনে হামলা করেই বসে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। এর ফলাফল হবে খুবই ‘ভয়াবহ’।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজনকে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গত সোমবার বৈঠকে এ তথ্যও জানায় ওয়াশিংটন এবং লন্ডন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫