রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি মার্কিনিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে শুরু হতে। এই হামলা দেশটি থেকে মার্কিনিদের প্রস্থানকে কঠিন এবং বেসামরিকদের জীবন বিপন্ন করে তুলতে পারে।
তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।
এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনের মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার থেকে দূতাবাসে দেওয়া সেবসমূহ স্থগিত থাকবে। তবে প্রয়োজনীয় কাজ এবং জরুরী অবস্থা মোকাবিলায় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ একটি ছোট কনস্যুলেটে মার্কিন দূতাবাসের সীমিত কিছু সেবা প্রদান করা হবে।
এদিক, ইউক্রেনকে ঘিরে ক্রমর্ধমান উত্তেজনার মধ্যেই দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়, ব্রিটেন এবং জার্মানির মতো দেশগুলো।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৪ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১৫ ঘণ্টা আগে