বাড়ি ভাড়া, অফিস ভাড়াসহ অনেক ভবনের ভাড়া দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।
একইভাবে ১০ নম্বর জনপথ রোডের সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে ৪ হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। অন্যদিকে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত মহাসচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে ৫ লাখ ৭ হাজার ৯১১ রুপি।
২০১০ সালের জুনে কংগ্রেস পার্টিকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের পুরোনো এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিয়েছে।
সোনিয়া গান্ধী সম্পর্কিত আরও পড়ুন:

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধসে অন্তত ৩৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দুই দেশের সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
২ ঘণ্টা আগে
অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে আসতে পারেনি বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এস-৪০০-এর অবস্থান...
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৬৯ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার দিয়ে নেপাল-চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ–এর পরিচালক জন র্যাটক্লিফ গোপনে মস্কো সফর করেছেন। রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও অর্থনীতির অবস্থা আরও খারাপ হওয়ার আগেই ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যেতে মস্কোকে রাজি করানোই ছিল তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য বলে...
৩ ঘণ্টা আগে