
ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমণের ক্ষমতা সম্পন্ন নতুন ধরন লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এটি বর্তমানে ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে। তবে এটি তেমন বিপজ্জনক নয়। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ মৃদু। কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। আর কেউ মারাও যাচ্ছে না।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে গবেষণায় অংশ নেন অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. প্রণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী।
তাঁরা চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষার জিনোম সিকোয়েন্স করে। এতে সব কটি নমুনায় ওমিক্রনের ধরন (বি ১.১৫২৯) উপস্থিতি রয়েছে। এর মধ্যে চারটির নমুনায় ওমিক্রন ধরনের অধিকতর সংক্রমণ ভ্যারিয়েন্ট লিনিয়েজ (বিএ.২) উপস্থিত পেয়েছেন গবেষকরা। চট্টগ্রামের ৬৮টি স্থানে মিউটেশনের উপস্থিতি রয়েছে। নমুনাগুলো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের নানান বয়সী থেকে সংগ্রহ করা।
গবেষকরা দেখেছেন, আক্রান্ত রোগীদের উপসর্গ ছিল খুবই মৃদু। অধিকাংশ রোগীর গলা ব্যথা, সর্দি ও মৃদু জ্বর ছাড়া অন্য কোনো মারাত্মক লক্ষণ যেমন: শ্বাসকষ্ট, অক্সিজেনের প্রয়োজনীয়তা নেই।
১০টি নমুনার মধ্যে ওমিক্রনের নতুন লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে ৬০ বছর বয়সী একজন, ৬৪ বছর বয়সী একজন, ৬৩ বছর বয়সী ও ৬৮ বছর বয়সী একজন। বাকি ৬ জনের মধ্যে ৫৬ বছর বয়সী একজনের বিএ-১,৫৭ বছর বয়সী বিএ.১. ১,৪০ বছর বয়সী একজনের শুধু ওমিক্রন, ৫৩ বছর বয়সী একজনের বিএ.১. ১,৫৬ বছর বয়সী একজনের বিএ-১, একই বয়সী আরেকজনের বিএ ১.১।
গবেষক দলের সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতে এখন সবচেয়ে বেশি সংক্রমণ ঘটানো ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টটি চারজনের শরীরে পাওয়া গেছে। তবে ধরনটি তেমন ভয়াবহ নয়। ওমিক্রনের আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই হলো।’

সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো, আসনসংখ্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় তেমন পরিবর্তন আসেনি। বর্তমানে ৪০ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আসন রয়েছে মাত্র ১ হাজার ৪০০টি।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে রেলওয়ের অধিগ্রহণ করা জমি, সরকারি রাস্তা ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে পাঁচতলার বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইজারাবহির্ভূতভাবে বাজার বসানোর অভিযোগ পাওয়া গেছে।
১৮ মিনিট আগে
তিস্তার ভাঙন যেন জীবনের সবচেয়ে বড় সঙ্গী ৯০ ছুঁই ছুঁই তফেল উদ্দিনের। অন্তত ১৫ বার ঘরবাড়ি হারিয়েও বারবার নতুন করে আশ্রয় গড়েছেন। কিন্তু শেষ বয়সেও আর রক্ষা হয়নি। গত শুক্রবার দুপুরে তাঁর চোখের সামনেই তিস্তা গিলে নিয়েছে শেষ সম্বল, শেষ আশ্রয়টুকু।
১৮ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামের এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে