জল কম ঘোলা হয়নি। অবশেষে শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এফডিসিতে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যও।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আপিল করার পর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।
এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন— অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
একদিন আগেই জানানো হয়েছিল, ৬ ফেব্রুয়ারি বিকেলে শপথ নিতে এফডিসিতে উপস্থিত হবেন শিল্পীরা। সে অনুযায়ী, এ দিন বিকেল থেকে নব নির্বাচিত সদস্যরা এক এক আসতে থাকেন এফডিসিতে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হয় শপথগ্রহণ পর্ব।
সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী নিপুণসহ বাকি সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথে নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।
শপথবাক্য পাঠ করানো শেষে মিশা সওদাগর বলেন, ‘বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। শিল্পী সমিতির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
এবার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫টি।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৪ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৪ ঘণ্টা আগে