বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। এ পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
আপিল বোর্ডের এমন রায়ের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন। আপিল বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি।
পীরজাদা হারুন বলেন, ‘নির্বাচনের জন্য একটা তফসিল আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আপিল বোর্ড এখন মৃত। তারা কোনো রায় দেয়ার ক্ষমতা রাখে না। আমিও এখন কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখি না।’
হারুন বলেন, ‘গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী পরদিন আবেদন করার সুযোগ ছিল, নিপুণ সেখানে টাকা দিয়ে আবেদন করেছেন। আপিল বোর্ড চূড়ান্ত রায় দিয়েছে। নিপুণ সেটা মেনে স্বাক্ষর করেছেন। আপিল বোর্ড জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করেছে। এখন এই আপিল বোর্ড অবৈধ, এই বোর্ডের হাতে কোনো ক্ষমতা নাই।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে পীরজাদা হারুন বলেন, ‘মন্ত্রণালয় থেকে গঠনতন্ত্র এবং নির্বাচনের তফসিল দেখার জন্য বলা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচনের পরদিন ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর আপিল বোর্ডের হাতে আর কোনো ক্ষমতা নাই। ৩০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের হাতেও কোনো ক্ষমতা নাই।’
তিনি যোগ করেন, ‘এখন হাইকোর্টের দরজা খোলা আছে, কেউ চাইলে হাইকোর্টে যেতে পারেন। কিন্তু আপিল বোর্ড বা নির্বাচন কমিশন আর কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেন না।’
আরও পড়ুন:

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৪ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৪ ঘণ্টা আগে