জোর করে পণ্যের রিভিউ নিয়েও পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের বিরুদ্ধে। দালাল প্লাসে বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে পণ্য না পাওয়া ভুক্তভোগী গ্রাহকেরা আজ শুক্রবার ধানমন্ডিতে এক মানববন্ধনে এই অভিযোগ করেছেন।
দালাল প্লাস ডটকমের গ্রাহক জহিরুল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর আমার অর্ডার কার্যকরী হয়। কিন্তু পণ্য নিতে আসলে তারা জোর করে ফেসবুকে রিভিউ লেখার জন্য। বলে আগে রিভিউ লেখেন তারপর পণ্য পাবেন। সেটাও করি। কিন্তু তাও পণ্য হাতে পাইনি।’
জহিরুল জানান, গত বছর জুনে তিনি একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন দালাল প্লাস ডটকম ই-কমার্স সাইট থেকে। তবে ৫ মাস পেরিয়ে গেলেও সেই মোটরসাইকেলের মুখ দেখেননি তিনি।
আরেক ভুক্তভোগী বেসরকারি চাকরিজীবী মুজিবুর রহমান মামুন জানান, তিনি প্রথমে একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। সেটি পাওয়ার পর গত ১৯ জুন তিনি আরও ৪টি মোটরসাইকেল অর্ডার করেন। এর জন্য প্রায় ১ লাখ টাকাও গেটওয়ের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু পরবর্তীতে পণ্য নিতে গেলে দালাল প্লাসের কর্মীরা ফেসবুকে একটি রিভিউ দেওয়ার জন্য জোর করে। কিন্তু রিভিউ দেওয়ার পরও পরবর্তীতে আর পণ্য পায়নি।
জহিরুল ও মামুন ছাড়াও আরও অনেকের পণ্য না পাওয়ার এমন অভিযোগ রয়েছে। কেউ পাননি মোবাইল ফোন, কেউ টিভি, কেউবা মোটরসাইকেল।
অন্যদিকে পণ্য না পেয়ে পরিশোধ করা টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। তাঁরা যে গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছেন তারা বলছেন দালাল প্লাস সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ জন্য গেটওয়েগুলো এ ব্যাপারে কোনো দায় নিচ্ছে না।
জহিরুল ইসলাম বলেন, ‘যে মাধ্যমে আমরা টাকা দিয়েছি, সেটাই সবচেয়ে বড় সমস্যা। তারাই সবচেয়ে বড় প্রতারণা করেছে।’
জহিরুল জানান, সূর্য পে গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করার পর তারা আশ্বস্ত করেছিল, যে কোনো কারণে পণ্য না পেলে তারা গ্রাহকের টাকা ফিরিয়ে দেবে। কিন্তু এখন পণ্য না পাওয়ার কথা জানালে সূর্য পে থেকে বলা হচ্ছে দালাল প্লাসের সঙ্গে যোগাযোগ করার জন্য।
জহিরুল বলেন, ‘আমি নিজে সূর্য পে-এর অফিসে গিয়েছিলাম। তারা আমাদের বলে এখানে এসে লাভ নাই, দালাল প্লাস আমাদের কাছ থেকে সব টাকা উঠিয়ে নিয়ে গেছে। এখন আমাদের কাছে কোনো টাকা নাই। এখন তারা আমার ফোনও ধরে না।’
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকেরা আগামী ৫ দিনের মধ্যে গ্রহণযোগ্য একটি রিফান্ড কার্যক্রম শুরু এবং সূর্য পে-সহ সকল গেটওয়ে থেকে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন কীভাবে করা হয়েছে তা খতিয়ে দেখার দাবি জানান।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
৩ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৩ ঘণ্টা আগে