নির্যাতনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি মডেল থানায় তিনি জিডি করেন।
জিডিতে মুরাদের স্ত্রী লিখেছেন,
বিবাদী ডা. মুরাদ হাসান (৪৮) পিতা. মৃত মতিউর রহমান তালুকদার , মাতা. মনোয়ারা বেগম, বাসা নং-৩০/এ ফ্ল্যাট ডি-১ রোড নতুন ১৫ পুরাতন ২৮, থানা ধানমন্ডি ঢাকার সহিত বিগত ১৯ বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রহিয়াছে। বিবাদী আমার স্বামী । তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি কারণে-অকারণে আমাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতাছে। এবং হত্যার হুমকিও প্রদান করিয়া আসিতেছে। অদ্য ইং ০৬। ১১। ২০২২ তারিখ সময় অনুমান ০২.৪৫ ঘটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্দত হইলে আমি ৯৯৯-এ কল করিলে ধানমন্ডি থানা-পুলিশ বাসায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী যে কোন সময় আমাকে ও আমার সন্তানদের ক্ষতি করতে পারে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৪৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহনের চালকেরা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস ও ভোরের শীত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে...
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১ ঘণ্টা আগে