
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে তা আরও বিপজ্জনক ধরন তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
এরই মধ্যে বিশ্বব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন। করোনার এই ধরন কম গুরুতর হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করা হয়েছে।
ডব্লিউএইচওর ঊর্ধ্বতন জরুরি সেবা কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, ওমিক্রন যত বেশি ছড়াবে, তত বেশি এটি প্রতিলিপি করবে। ফলে একটি নতুন ধরন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি।
ইউরোপে এখন পর্যন্ত ১০ কোটির বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ২০২১ সালের শেষ সপ্তাহেই ইউরোপে ৫০ লাখের বেশি করোনা শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে স্মলউড বলেন, ‘আমরা অতীতে যা দেখেছি তা এর তুলনায় খুবই কম ছিল।’ তিনি বলেন, ‘আমরা একটি খুব বিপজ্জনক পর্যায়ে আছি, আমরা পশ্চিম ইউরোপে সংক্রমণের হার খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখতে পাচ্ছি।’
ব্রিটেনে ওমিক্রন সংক্রমণের কারণে হাসপাতালে রোগী বেশি ভর্তি হওয়ায় স্টাফের সংকট দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো যুক্তরাজ্যে এক দিনে ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
২ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
৪ ঘণ্টা আগে