করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের রেশ কাটার আগেই আইএইচইউ নামে নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া এই ধরনের বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি ফ্রান্সে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই ধরনে আক্রান্ত হন।
এই ধরন নিয়ে একটি গবেষণা করেছে আইএইচইউ মেডিটেরানি। গত ২৯ ডিসেম্বর ফ্রান্সের চিকিৎসা সাময়িকী মেডরিক্সিভে প্রকাশিত হয়েছে এটি। তবে গবেষণাটি এখনো পিআর রিভিউ হয়নি। প্রতিবেদনে গবেষকেরা জানিয়েছেন, মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে ধরনটির আগমন ঘটেছে বলে ধারণা করছেন তাঁরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন প্রজাতি ৪৬ বার মিউটেশনের মধ্য দিয়ে গেছে, যা ওমিক্রনের থেকেও বেশি। ফলে অ্যান্টিবডির প্রাচীর ভেঙে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা এর অনেক বেশি।
ফ্রান্সের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১০ ডিসেম্বর প্রথম ধরনে সংক্রমণের খোঁজ মিলেছিল সেখানে। এর মধ্যে মোট ১২ জন আক্রান্তের খোঁজ মিলেছে।
এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইল ডিং। তাঁর মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে আইএইচইউর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে।

উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বসবাসকারী বিশ্বের বৃহত্তম পরিচিত বন্য শিম্পাঞ্জি দল নিয়ে চাঞ্চল্যকর এক গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা এই শিম্পাঞ্জি সম্প্রদায়টি গত আট বছর ধরে কার্যত এক ‘গৃহযুদ্ধ’-এ জড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এই বৈঠকের আয়োজন করছে পাকিস্তান—যা শুধু আঞ্চলিক নয়...
২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে