বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।
মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে।
রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।
বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।
গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।
একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।

অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ।
১৮ ঘণ্টা আগে
আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন। প্রতি রোববার আসবে একটি করে পর্ব। ৮ পর্বের এই নতুন সিজনের প্রচার শেষ হবে ৯ আগস্ট।
২০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে মগরা থানার পুলিশ।
২ দিন আগে
ফারহান আখতার ও রণবীর সিং—দুজনের সঙ্গেই সালমানের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিতে বলেছেন।
২ দিন আগে