অবশেষে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন বরিশালের আছপিয়া ইসলাম। শনিবার রাতে তাঁর কাছে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে বলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন নিশ্চিত করেছেন। পরিবার ভূমিহীন হওয়ায় আটকে গিয়েছিল আছপিয়ার কনস্টেবল হওয়ার সুযোগ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আছপিয়ার হাতে তুলে দেন হিজলা থানার উপপরিদর্শক
মো. মিজান। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে আসপিয়াসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া সব চাকরিপ্রত্যাশীকে প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদের রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পাঠানো হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে নারী কনস্টেবল নিয়োগপ্রাপ্তদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে রংপুরে, এমনটাই জানা গেছে।
কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় বরিশাল জেলায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছেন হিজলা উপজেলার মৃত শফিকুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আসপিয়া ইসলাম। তাকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার আগে পুলিশি তদন্তে জানা যায়, আসপিয়ারা হিজলা উপজেলার ভাড়াটে বাসিন্দা। তাদের স্থায়ী নিবাস ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তবে আসপিয়ার জন্ম ও লেখাপড়া সবকিছুই হিজলাতে। চাকরির আবেদনপত্রে তাঁর স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছিল হিজলা উপজেলা।
স্থায়ী ঠিকানা নিয়ে আইনি জটিলতায় তাঁর নিয়োগপত্র পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় আসপিয়া পুলিশের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সঙ্গে দেখা করলে তিনি সহানুভূতি দেখালেও আইনের কারণে নিয়োগপত্র দিতে পারছেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে গত ১০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে নির্দেশ দেওয়া হয় স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে হিজলায় খাসজমি থেকে আসপিয়ার পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেওয়ার জন্য। এরই মধ্যে খাসজমিতে তাদের ঘর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে বলে হিজলা উপজেলা প্রশাসন জানিয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫