নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। সেখানে পৌঁছাতে পারেননি। ট্রাক তাঁদের পাঠিয়ে দিল অজানা এক জগতে।
যে বাবা ও মেয়েকে পিষে দিল ট্রাক, শুধু তাঁদের কথাই এখানে বলছি না। সড়কপথে দুর্ঘটনা যেন আমাদের ললাটলিখন হয়ে উঠেছে। দুর্ঘটনা হতেই পারে, কিন্তু তা যখন সামগ্রিকভাবে একটা অনিয়ম ও বিশৃঙ্খলার পুঞ্জীভূত প্রকাশ হয়ে দাঁড়ায়, তখন বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতে হয়। যাঁরা যন্ত্রযান চালাচ্ছেন, আদতে সড়ক এবং সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন ও মানুষ সম্পর্কে তাঁদের ধারণা কী, সে সম্পর্কে গবেষণা হওয়া উচিত। রাস্তায় যিনি যানচালকের আসনে বসেছেন, তাঁর চোখ-কান খোলা রাখলেই শুধু চলবে না, তাঁর মনও খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, শুধু নিজের দোষেই দুর্ঘটনা ঘটবে না, যেকোনো কারণেই হঠাৎ করে সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেদিকে রাখতে হবে সতর্ক নজর। যতবার যন্ত্রযান নিয়ে বাইরে বের হবেন একজন চালক, ততবারই তাঁর এই সচেতনতা থাকতে হবে। মানুষের জীবন-মরণ চালকের হাতে রয়েছে, এ কথা উপলব্ধি না করলে গাড়িচালক হওয়া উচিত নয়।
যেকোনো গাড়ি চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন আছে, এ কথাটা অনেক ক্ষেত্রে মানা হয় না; বিশেষ করে বাস ও ট্রাকচালকদের মধ্যে এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে, যেখানে একজন হেলপার কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই হয়ে উঠতে পারেন বাস বা ট্রাকচালক। ঢাকা মহানগরীতে যাঁরা চলাচল করেন, তাঁরা পাশাপাশি দুটো বাসের গা ঘেঁষাঘেঁষি করে চলার প্রতিযোগিতা অহরহ দেখে থাকেন। কী ভয়াবহ সে প্রতিযোগিতা, সেটা সামনাসামনি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমন ঘটনাও ঘটেছে, পাশাপাশি শরীরে শরীর লাগিয়ে চলতে থাকা দুটো বাসের মাঝখানে চিড়েচ্যাপ্টা হয়ে গেছেন কোনো মানুষ এবং একবার তো এই প্রতিযোগিতার ফলস্বরূপ একটি কাটা হাত ঝুলছিল বাসের দরজায়!
চালকের লাইসেন্স থাকবে না, এটা কোনো সভ্য দেশের রীতি হতে পারে না। এমনকি যেখান থেকে লাইসেন্স বের করা হয়, সেখান থেকেও সব নিয়ম মেনে লাইসেন্স বের করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন আছে।
সড়কপথে দুর্ঘটনায় লাশের মিছিল বাড়তেই থাকবে, যদি না এ ব্যাপারগুলোতে কঠোরতা প্রয়োগ করা হয়। মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে নিজ স্বার্থ বিবেচনা করে যখন অন্যায়ভাবে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির পাশে দাঁড়ানো হয়, তখনই আসলে সড়কের আইনশৃঙ্খলা নষ্ট হয়ে যায়। সড়কপথে চলাচলের রীতিনীতি না জানা চালকের হাতে সাধারণ যাত্রী কিংবা পথচারী অকারণে দিনের পর দিন প্রাণ দিয়ে যাচ্ছেন, এটা কোনো কাজের কথা নয়। একেকটা মৃত্যু একেকটা সংসারকে ধ্বংস করে দেয়, নিঃস্ব করে দেয়। সেই ভয়াবহতা অনুভব করা না হলে এর ব্যাপ্তি বোঝা যাবে না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫