
ওমানে দুর্ঘটনায় আহত বাংলাদেশী শ্রমিক খিজমত আলীকে ১ কোটি ১৪ লাখ টাকা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী শ্রমিকের হাতে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ মঙ্গলবার ক্ষতিপূরণের এই চেক খিজমত আলীর হাতে তুলে দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরকালে মন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ হিসেবে ওমানের কর্মস্থল থেকে তিনি এই অর্থ পেয়েছেন। আমাদের দূতাবাসের তৎপরতায় ওমানের আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এতে প্রায় চার বছর সময় লেগেছে। গত মাসে এই অর্থ দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আজকে আমরা সেটা হস্তান্তর করলাম।’ এ সময় ওই শ্রমিকের পরিবারকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শও দেন মন্ত্রী।
উল্লেখ্য, ওমানের কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে আহত অবস্থায় ২০১৭ সালে ওমান থেকে ফেরত পাঠানো হয় ঠাকুরগাঁওয়ের খিজমত আলীকে। এর মাত্র চার বছর আগেই কৃষিকাজে ওমান গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা এবং বাক্শক্তি হারান। ওমান আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। চার বছর পর আজ তিনি ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকার ক্ষতিপূরণ পেলেন।
এ সময় খিজমত আলীর স্ত্রী আনোয়ারা জানান, ক্ষতিপূরণের অর্থ দিয়ে তিনি ধারদেনা শোধ করবেন এবং কিছু টাকা জমিতে কৃষিকাজে বিনিয়োগ করবেন।

কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও দেবে গেছে সড়ক। রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর উপজেলায় প্রবেশ করা সড়কটির বিভিন্ন অংশে সংস্কারের পরও বারবার খানাখন্দের সৃষ্টি হতো।
২৩ মিনিট আগে
সুনামগঞ্জে বজ্রপাতে শিপু মিয়া (২৭) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ।
৩৬ মিনিট আগে
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য সামনে আসে। এ কারণে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা উপজেলার পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে...
১ ঘণ্টা আগে