
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সেটির রায় প্রত্যাখ্যানের ইতিহাস পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণ রায় প্রত্যাখ্যান করার কারণে দেশে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
৯ ঘণ্টা আগে
আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুপ্ত রাজনীতি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন
১ দিন আগে
‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে