
নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে বারবার বদলি করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। সংগঠনটি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম ও সাধারণ সম্পাদক জামিলা সুলতানা স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে একটি প্রবন্ধ লেখার পর হেফাজতে ইসলাম নামে ধর্মীয় সংগঠনের চাপে গত ২৬ মে নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। এরপর মানবাধিকারকর্মীদের প্রতিবাদের মুখে ১ জুন তাঁকে পুনরায় টাঙ্গাইলে বদলি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একজন শিক্ষকের মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর এ ধরনের আচরণ উদ্বেগজনক ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁরা মনে করেন, একজন নারী কণ্ঠস্বরের স্বাধীনতাচর্চা করায় ধর্মীয় চাপে এভাবে বারবার বদলি করা আদতে উগ্রবাদীদের পক্ষাবলম্বন এবং নারীর মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) দ্রুততম সময়ে অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে তাঁর আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনলাইনে হয়রানি ও মিথ্যা প্রচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

ঘড়িতে তখন ভোর ৫টা। চারপাশ যখন নিস্তব্ধ, তখন একজন গৃহবধূর দিন শুরু হয়। পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি তখন রান্নাঘরে চুলার ছাই পরিষ্কার করছেন। পানি তোলা, নাশতা বানানো, সন্তানকে স্কুলের জন্য তৈরি করা থেকে শুরু করে গবাদিপশুর তদারকি—সবই তাঁর ভোরের রুটিন। বাংলাদেশের কোটি কোটি নারীর প্রতিদিনের..
২ দিন আগে
২০২১ সালের আগস্ট মাসের আগেও আফগানিস্তানের গণমাধ্যম ছিল প্রাণবন্ত। টেলিভিশনের পর্দায় ভেসে উঠত সংবাদ পাঠিকাদের মুখ, রেডিওতে ভেসে আসত নারীদের কণ্ঠস্বর। শুধু তা-ই নয়, মাঠপর্যায়ে থাকা নারী সাংবাদিকেরা তুলে ধরতেন সাধারণ মানুষের সুখ-দুঃখের গল্প। কিন্তু সময় বদলে গেছে।
২ দিন আগে
আমি চাকরি সূত্রে গাজীপুরে অফিস কোয়ার্টারে থাকি। আমার পরিবারের সবাই খুলনায় থাকে। এখানে রাত ৮টা বাজার আগেই গভীর রাতের নীরবতা নেমে আসে। অনেকটা সময় বিদ্যুৎ থাকে না। দোকানপাটও খুব একটা নেই। একমাত্র ছুটিতেই বাড়ি যেতে পারি।
২ দিন আগে
শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের একসঙ্গে বসে খাওয়ার অধিকার আদায় করার একটি সফল ক্যাম্পেইন ‘লাঞ্চ কাউন্টার সিট-ইন’। ডায়ান ন্যাশ সেই ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমবারের মতো সার্থকভাবে এটি লাঞ্চ কাউন্টারগুলোতে বর্ণবৈষম্যের প্রাচীর ভেঙে দিয়েছিল। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাস...
৩ দিন আগে